শিবপুর দক্ষিণ সাধারচরে শহীদ আসাদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৪ অনুষ্ঠিত
দৈনিক বিজয় নিউজ শিবপুর নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীর শিবপুর উপজেলার সাধারচর উচ্চ বিদ্যালয় মাঠে,শনিবার (২৯ জুন) ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ সাধারচর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ শেখ সাদীর সভাপতিত্বে উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোঃ সজীব। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ সামসুল আলম ভূঁইয়া রাখিল। প্রধান পৃষ্ঠপোষক নিয়ম প্রোপার্টিজ গুলশান-২ ব্যবস্থাপনা পরিচালক মাহাবুব আলম প্রিন্স, প্রধান সমন্বয়ক কনসালটেন্ট ঢাকা সিলেট করিডোর রোড ইনভেস্টমেন্ট প্রজেক্ট, পিনজি ইঞ্জিনিয়ার মোঃ আল মামুন গাজী। ফুটবল খেলায় অংশগ্রহণকারী দল সূর্যসেন ফুটবল একাদশ বনাম মাওলানা ভাসানী ফুটবল টুর্নামেন্ট একাদশ। টাইব্রেকারে ২-০ গোলে মাওলানা ভাসানী ফুটবল টুর্নামেন্ট একাদশ বিজয়ী হয়।
দৈনিক বিজয় নিউজ/ আবু নাঈম রিপন