শিবপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অফিসের উপ সহকারী প্রকৌশলী নিয়মিত অফিস করেন না সেবা গ্ৰহিতারা ভোগান্তির শিকার

শিবপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অফিসের  উপ সহকারী প্রকৌশলী নিয়মিত অফিস করেন না সেবা গ্ৰহিতারা ভোগান্তির শিকার
ছবি: আবু নাঈম রিপন

দৈনিক বিজয় নিউজ শিবপুর নরসিংদী প্রতিনিধিঃ

নরসিংদী শিবপুর উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের উপ সহকারী প্রকৌশলী তানজিনা আক্তার নিয়মিত অফিসে আসেন না।এতে করে সেবা নিতে আসা জনগনরা ভোগান্তির শিকারে পরিনত হচ্ছে। রবিবার (৩০ জুন) দুপুর ১২ টা ৫০ মিনিটে সাংবাদিকরা অফিসে গেলে গেইটে দাঁড়িয়ে ভি. এস. ম্যাশন মো: মাসুদ আলম জানান অফিসে কেউ নেই। তারপর সাংবাদিকরা কার্যালয়ে ডুকে অফিস কক্ষে কাউকে খুঁজে পাওয়া যায় নি।


দীর্ঘদিন যাবৎ জনস্বাস্থ্য প্রকৌশলী সহ অন্যান্য কর্মকর্তা,কর্মচারীরা নিয়মিত অফিস না করেও সরকারী কোষাগার থেকে নিয়মিত বেতন তুলে আয়েসী জীবনযাপন করছেন বলে সূত্র মতে জানা যায়। এতে করে সরকার ও আর্থিক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং সাধারন জনগন ও প্রকৃত সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এ ব্যাপারে বক্তব্য নিতে উপ-সহকারী প্রকৌশলী তানজিনা আক্তারকে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

পরে নরসিংদী জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী, মোহাম্মদ রেজওয়ান হোসেন'কে ক্ষুদে বার্তায় অবগত করলে,তিনি মোবাইলে মেসেজে প্রতিবেদককে জানান,এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

দৈনিক বিজয় নিউজ/ আবু নাঈম রিপন