হাতুড়ি পেটায় স্কুল শিক্ষক হাসপাতালে
দৈনিক বিজয় নিউজ রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামের দূবৃত্তের হামলায় স্কুল শিক্ষক হাতুড়ি পেটায় গুরুত্বর আহত হয়ে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি হয়েছে। জানা গেছে গত কাল রবিবার দুপুরে মাহাত্তাব বিশ্বাসের দোকানে খাগজানা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাক মন্ডল অবস্থান করছিলেন। কোন কিছু বুঝে ওঠার আগেই অর্তকিত হামলা চালায় একই এলাকার মফিজ রহমান,চঞ্চল দেওয়ান ও বোয়ালিয়া গ্রামের সজীব।
আহত অবস্থায় স্কুল শিক্ষক আব্দুর রাজ্জাক মন্ডল কে উদ্ধার করে স্থানীয় লোক জন কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ বিষয়ে আহতের স্ত্রী শারমিন নাহার বীথী কালুখালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। আহতের স্ত্রী বলেন পূর্ব শত্রুতার জের ধরে মাঝে মধ্যেই গালাগালি করতো মফিজ রহমান।
গতকাল এরই ধারাবাহিকতায় এ হামলা চালিয়েছে। তিনি আর ও বলেন আমি পরিবার নিয়ে সঙ্কায় আছি যে কোন সময় বড় ধরনের হামলা চালাতে পারে। হাসপাতালে ভর্তি হয়েও নিরাপদে নেই আমরা, এখানেও লোকজন নিয়ে এসে আমাদের ভয় দেখাচ্ছে এই মফিজ রহমান ও চঞ্চল দেওয়ান।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ জাহিদুর রহিম মোল্লা