টেকনাফ সেন্টমার্টিনে বোট ডুবির ঘটনায় ৩ জনের লাশ উদ্ধার

টেকনাফ সেন্টমার্টিনে বোট  ডুবির ঘটনায় ৩ জনের লাশ উদ্ধার
ছবি: শামসুল আলম শারেক

দৈনিক বিজয় নিউজ টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ

কক্সবাজার টেকনাফে সেন্টমার্টিন গামী যাত্রী বাহি বোট ডুবির ঘটনায় ৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৬ জুলাই) দুপুরে টেকনাফের বাহার ছড়া ইউনিয়নের বঙ্গোপ সাগরের শামলাপুর বিচ ঘাট হতে তাদের মরদেহ উদ্ধার করা হয়। তারা হলেন, সেন্টমার্টিন দক্ষিণ পাড়া ৯ নং ওয়ার্ডের আব্দুর রহমানের ছেলে মোঃ ফাহাদ শাহীন, মৃত আজম আলীর ছেলে মোঃ ইসমাইল ও ছলিম উল্লাহর ছেলে নুর মোহাম্মদ।

তবে এদের মধ্যে মোঃ ফাহাদ শাহীন ও মোঃ ইসমাইলের মরদেহ স্বজনেরা উদ্ধার করে সেন্টমার্টিন নিয়ে গিয়ে কবরস্থ করতে পারলেও লাশ বিকল হওয়ার কারণে অপর জন নুর মোহাম্মদের লাশ নিয়ে যেতে পারেন নি পরিবার । তাই তার কংকাল গুলো উদ্ধার করে টেকনাফে দাফন করা হয়েছে বলে জানাগেছে। 

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, লাশ ২ টি উদ্ধার করে দাফন- কাপনের কাজ সম্পন্ন করেছি। ১টি লাশ বিকল হয়ে যাওয়ায় টেকনাফে দাফন করেছেন নিহতের পরিবার। 

টেকনাফ মডেল থানার ওসি মোঃ ওসমান গণি জানান, সেন্টমার্টিন গামী বোট দূর্ঘটনায় নিহত লাশ গুলো শামলাপুরের  বঙপসাগরের তীর হতে পেয়ে স্বজনেরা বোট যোগে সেন্টমার্টিনে নিয়ে গেলে পুলিশ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারে নিকট হস্তান্তর করেন। 

উল্লেখ্য গত মঙ্গলবার (২৩ জুলাই) টেকনাফ থেকে ১২ জন যাত্রী নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওয়ানা করলে মাঝ সাগরে দূর্ঘটনার কবলে পড়ে বোট টি পানিতে ডুবে যায়। পরে স্বজনেরা খবর পেয়ে তাদের উদ্ধার করতে অপর একটি বোট যোগে সাগরে উদ্ধার করতে গেলে নিহতরা পানির স্রোতের টানে ভেসে গেলে ৩ দিন পরে টেকনাফের শামলাপুর বঙপসাগরের তীরে ভাসতে দেখে স্থানীয়রা।

দৈনিক বিজয় নিউজ/ শামসুল আলম শারেক