গাজীপুরে প্রাইভেট অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ
গাজিপুর শ্রীপুর প্রতিনিধি:
গাজীপুর জয়দেবপুর ধীরাশ্রম বাজার থেকে মিরের বাজারে যাওয়ার রাস্তায় অটোরিক্সার ও প্রাইভেট কারের মুখোমুখি সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে
আজ (১৬/০৫/২৩) সকাল আনুমানিক ৮:৩০ মি: সময় ধীরাশ্রম বাজার অভিমুখী একটি প্রাইভেট কারের সাথে মিরের বাজার হতে আসা অটোরিকশা মুখোমুখি এক মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটে । জানা যায় প্রাইভেটকারটি খুব দ্রুত গতিতে ধীরাশ্রম
বাজারের দিকে যাচ্ছিল পথিমধ্যে মিরের বাজার হতে আসা অতি দ্রুত গতি সম্পন্ন অটোরিকশা অন্য আরেকটা অটোরিকশাকে ওভারটেক করতে চাই বেশি গতি থাকার কারণে কন্ট্রোল হারিয়ে প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়।
প্রাইভেট কারের সাথে মুখোমুখি ধাক্কা লাগার কারণে অটোরিকশায় থাকা সবাই রাস্তায় ছিটকে পড়ে যায় অটোরিকশাটি রাস্তার পাশের খেতে পাল্টি খেয়ে পরে ।
অপরদিকে প্রাইভেটকারটি রাস্তার পাশে অন্যটি খেতে যেযে পরে। ধাক্ষা লাগার কারণে গাড়িটির সামনের অংশ ভেঙে যায়
অটো এবং প্রাইভেট কারের সবাই মারাত্মকভাবে আহত হয়। এক্সিডেন্ট হওয়া সকলের আত্মচিৎকার শুনে চারদিকে মানুষ দৌড়ে আসে। এলাকাবাসীর সহযোগিতায় আঘাতপ্রাপ্ত সবাইকে শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এদের মধ্যে অনেকেই বড় ধরণের আশঙ্কার মধ্যে রয়েছে ।
দৈনিকজ বিজয় নিউজ/ মো: আল আমিন ( সিনিয়র সাংবাদিক )