বুড়িচংয়ে আনাচে কানাছে গড়ে উঠেছে ভাঙ্গারী
দৈনিক বিজয় নিউজ কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার বুড়িচং উপজেলায় বিভিন্ন স্থানে গড়ে উঠেছে ভাঙ্গারীর দোকান। আর এসব দোকানে বাসা- বাড়ীর চোরাইকৃত মালামাল বিক্রি করছে চোরেরা। অনেক ভাঙ্গারী ব্যবসায়ীদের নিয়োজিত ছিচকে চোর রয়েছে। তারা উপজেলায় বিভিন্ন স্থান থেকে পানির মটর,লোহার পাইপ,টিউবওয়েল সহ বিভিন্ন যন্ত্রাংশ চুরি করে এসব জায়গায় বিক্রি করে দিচ্ছে। তাদের ছত্রছায়ায় রয়েছে কিছু ডেন্ডি সেবনকারী কিছু চোরেরা। ইদানিং উপজেলায় বিভিন্ন গ্রামে চুরির প্রবণতা বৃদ্ধি পেয়েছে।কিছু দিন আগে সদর ইউনিয়ন মডেলপাড়া বাসা থেকে পানির মটর, রট,তার চুরি নিয়ে যায়। অনেকেই মনে করছেন ভাঙ্গারী দোকানে অভিযান চালালে চুরি যাওয়ার মালামাল রহস্য উন্মোচন হতে পারে।
জানা গেছে এসব মাল হওয়ার পর প্রতি মাসে লড়ি ট্রাকযোগে ভাঙ্গারী ব্যবসারীয়া ঢাকা-চট্রগ্রাম বিভিন্ন শহরে বিক্রি করছে। অনেকেই এ ব্যবসা করে শূন্য থেকে লাখোপতি হয়েছে। তাদের রয়েছে বাড়ি গাড়ি। এ বিষয় আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করছেন বুড়িচং উপজেলাবাসী।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আবদুল্লাহ