"রাণীরবন্দরে,আজ রবিবার ছাত্রদের বৈষম্য বিরোধী ১দফার দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন।
দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ
আজ সারাদেশের ন্যায় দিনাজপুরজেলা সদর সহ দিনাজপুরের চিরির বন্দর উপজেলা রানীর বন্দরে দেশে চলমান বৈষম্য বিরোধী ১দফার দাবিতে বিক্ষোভ মিছিল পালন করেন। মিছিলকারিদের শ্লোগান" ছাত্র হত্যাকারির বিচার চাই, লোভ দেখিয়ে আন্দোলন বন্ধ করা যাবেনা, "ভূয়া সরকার ভূয়া পুলিশ,ইত্যাদি বিভিন্ন বাক্যে প্রতিবাদ জানায়।মিছিলে ছাত্রদের সাথে একত্বা প্রকাশ করেন- অভিভাবক,ও সর্বত্ররের সাধারণ শ্রমিক জনতা।মিছিলটি রাণীর বন্দর আমতলী থেকে গ্রামীণ টাওয়ার প্রদক্ষিণ করে সমাপ্ত হয়।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান