গাজীপুর শ্রীপুরে বৃষ্টির জন্য নামাজ আদায় করা হয়!

গাজীপুর শ্রীপুরে বৃষ্টির জন্য নামাজ আদায় করা হয়!
ছবি: এস.আর.এ

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধি: 

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরমী বাজার উচ্চ বিদ্যালয় মাঠে সালাতুল ইস্তেসকার (বৃষ্টির সালাত) আদায় করা হয়। আহ্বায়ক- আশেকে মোস্তফা সাহেব,(দাঃবা) মুহতামিম- বরমী জামিয়া আনওয়ারিয়া মাদ্রাসা। বিভিন্ন এলাকা থেকে আগ্রহের শহীদ সকাল থেকেই মানুষ  আসতে থাকে বৃষ্টির জন্য নামাজ পড়ার উদ্দেশ্যে সকাল ৯ টায়  মুফতী মঈনুদ্দিন সিরাজি সাহেব (দাঃবা) এর ইমামতিতে নামাজ আদায় করা হয়। বর্তমান অবস্থায় তাপমাত্রা হয়ে যায় ৪০ ডিগ্রি সেলসিয়াস তার উপরে আবার নাভিশ্বাস হয়ে দাঁড়িয়েছে বিদ্যুৎ না থাকায়। এমতাবস্থায় মানুষের দৈনন্দিন জীবনযাপন নাভিশ্বাস হয়ে উঠেছে। নামাজের মাধ্যমে সবাই আল্লাহর কাছে ক্ষমা চাই এবং বৃষ্টি দান করার জন্য কান্নাকাটি করে। আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে রোদের মধ্যে মাঠে বসে সবাই দুই হাত তুলে কান্নাকাটি করে আল্লাহর কাছে পানা চান। নামাজ আদায়ের মাধ্যমে আল্লাহর কাছে বৃষ্টি চাওয়া সর্বোত্তম পন্থা বলে মুসুল্লিরা মনে করেন আলহামদুলিল্লাহ নামাজ আদায় করার পর থেকে আকাশের মেঘলা ভাব দেখা যায় এবং গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। সকল মুসল্লিদের আশা আল্লাহ আমাদের নামাজ কবুল করবেন এবং ইনশাআল্লাহ রহমতের বৃষ্টি দান করবেন।

দৈনিক বিজয় নিউজ/ মো: আল আমিন ( সিনিয়র সাংবাদিক )