ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঐক্য ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ডাকা ঐক্য ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত। ঠাকুরগাঁও সদর উপজেলার ১৩নং গড়েয়া ইউনিয়নের গড়েয়া ডিগ্ৰি কলেজ মাঠে,আজ ১৩আগস্ট রোজ (মঙ্গলবার) দুপুর ৩টাই অনুষ্ঠিত হয়েছে। বিএনপির ডাকা ঐক্য ও সম্প্রীতি সমাবেশ। উক্ত সমাবেশ কে কেন্দ্র করে। দুপুর থেকে বিএনপির নেতা কর্মীরা ও সাধারন পেশার মানুষ একত্রিত হয়, গড়েয়া ডিগ্ৰি কলেজ মাঠে। বৃষ্টিতে ভিজেই কানাই কানাই পরিপূর্ণ হয় গড়েয়া ডিগ্ৰি কলেজ মাঠ।
বিএনপির ডাকা ঐক্য ও সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর । এছাড়া উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নে বিএনপির নেতা কর্মীরা। উক্ত সমাবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন সকল পেষার মানুষকে ঐক্য হয়ে থাকতে। এবং সংখ্যালঘু সম্প্রদায়কে রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে থাকার আহ্বান জানান। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহতের বিচারের দাবি করেন। এবং স্বৈরাচারী সরকারের বিচারের দাবি করেন।
এছাড়াও উক্ত সমাবেশে বিভিন্ন নেতা কর্মীরা বক্তব্য রাখেন। সাধারন মানুষ বলে দীর্ঘ ১৫বছর পড়ে প্রকাশে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয় ঠাকুরগাঁওয়ে। এবং তাঁরা সমাবেশে উপস্থিত হয়ে নিজেকে ধন্য মনে করেন। এতো দিন তারা স্বৈরাচারী সরকারের জন্য সমাবেশ করতে পারেন নাই। তাঁরা স্বৈরাচারী সরকারের পতনে মুক্তি পেয়েছেন। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শিহিদ কে স্মরণ করেন।
দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম