গাইবান্ধার সাঘাটায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সাজ্জাদের পরিবারের পাশে বিএনপি নেতৃবৃন্দ
দৈনিক বিজয় নিউজ গাইবান্ধা প্রতিনিধিঃ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সাজ্জাদের বাড়িতে গিয়ে পরিবারের খোঁজ-খবর সহ আর্থিক সহায়তা করলেন সাঘাটা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। মঙ্গলবার (১৩ আগষ্ট) বিকালে বিএনপি নেতৃবৃন্দ নিহত সাজ্জাদের শ্যামপুর গ্রামের বাড়িতে কবর জিয়ারত ও পরিবারের লোকজনের সাথে সাক্ষাৎ শেষে আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সম্মানিত উপদেষ্টা,সারাটা উপজেলা বিএনপি অন্যতম সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী অ্যাডভোকেট নাজেমুল ইসলাম নয়ন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান মইন প্রধান লাবু, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের আহ্বায়ক আহমেদ কবির শাহীন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মিজানুর রহমান মৃদুল, মামরুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ সাজ্জাদ হোসেন সাঘাটা উপজেলার মুক্তিনগর ইউনিয়নের খলিলুর রহমানের ছেলে। সে ঢাকা সিটি কলেজে পড়ালেখা করত।
দৈনিক বিজয় নিউজ/ সাজাদুর রহমান সাজু