জীবনের প্রথম পরীক্ষা দিতে গিয়ে  শিশুটির জীবনটাই দিতে হলো !

জীবনের প্রথম পরীক্ষা দিতে গিয়ে  শিশুটির জীবনটাই দিতে হলো !
ছবি: এম.এ.এ

দৈনিক বিজয় নিউজ কাপাসিয়া প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুরে ব্যাটারি চালিত অটোরিকশার চাপায় মাহিয়া আক্তার (৯)নামের একটি শিশু  নিহত হয়েছে।এ ঘটনায় আরও তিন জন মহিলা আহত হয়।

বৃহস্পতিবার (১৫ জুন) সকাল আটটায়  উপজেলার মাওনা - বরমী আঞ্চলিক সড়কে পল্লী বিদ্যুৎ মোড়ের পিছনের এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মাহিয়া আক্তার জামালপুরে দেওয়ানগঞ্জের পূর্ব মিয়া এলাকার আমিনুল ইসলামের মেয়ে।সে এখানে জনৈক পানু মিয়ার বাসায় পরিবার নিয়ে ভাড়া থাকত। সে শ্যারস স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী।আহত সকলেই গ্রীন স্মার্ট গার্মেন্টসের শ্রমিক বলে জানা যায়। 

নিহতের মামা শারফুল বলেন, সকালে নিজ শিক্ষা প্রতিষ্ঠান পরিক্ষা দেওয়ার উদ্দেশ্য থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় পল্লী বিদ্যুৎ মোড়ে  থেকে টেপিরবাড়িগামী একটি অটোরিকশা তাকে চাপা দেয়।এতে গুরুতর আহত হয় সে।স্বজন ও স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে আল-হেরা হাসপাতালে নিলে গেলে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক পরামর্শে ময়মনসিংহ  হাসপাতালে নিলে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন আর আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম নাসিম বলেন,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।ঘাতক অটো রিকসা স্থানীয় দের হেফাজতে রাখা হলেও চালক পলাতক রয়েছে।পরিবারের দাবিতে বিনা ময়নাতদন্তে মরদেহটি হস্তান্তর করা হয়েছে।

দৈনিক বিজয় নিউজ/ মো: আল আমিন ( সিনিয়র সাংবাদিক )