মনোহরদীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
দৈনিক বিজয় নিউজ মনোহরদী,নরসিংদী প্রতিনিধিঃ
শনিবার(৩১ আগষ্ট)নরসিংদীর মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের হরিনারায়ণ পুর মাদ্রাসা মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ছাত্র জনতার রুহের মাগফেরাত এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,বিএনপি জাতীয় নির্বাহী কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক,বীর মুক্তিযোদ্ধা লেঃ কর্ণেল (অবঃ)জয়নুল আবেদীন।
এ সময় মনোহরদী উপজেলা যুবদলের সদস্য মোঃ অলিউল্লাহ,যুবদলের যুগ্ম-আহ্বায়ক মোবারক হোসেন,আকরাম হোসেন,সদস্য শিপন শুকন্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল গনি ফরাজী,দৌলতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃশরীফ সহ দৌলতপুর ইউনিয়ন বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ এমরুল ইসলাম