মির্জাগঞ্জে ইসলামি আন্দোলন এর গণ সমাবেশ।
দৈনিক বিজয় নিউজ মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ
মির্জাগঞ্জে আলহাজ্ব আব্দুল ওয়াদুদ গোলদার এর সঞ্চালনায় ও ইসলামি আন্দোলন সহযোগী সংগঠন কতৃক ইসলামি আন্দোলন এর গণ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে যোগদেন ইসলামি আন্দোলন, যুব আন্দোলন, ইসলামি ছাত্র আন্দোলন সহ বিভিন্ন শ্রেণির লোকজন।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকাল ৩.০০ টায় সুবিদখালী সরকারি কলেজ চত্বরে ইসলামি আন্দোলন এর বিশাল গণসভা অনুষ্ঠিত হয়। সময় বাড়ার সাথে সাথে গণ সমাবেশ লোকে লোকারণ্য হয়ে ভরে যায় পুরো এলাকা সমাবেশকে সফল করতে যোগদেন ইসলামি আন্দোলন এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা কর্মী, ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের সাধারণ মুজাহিদ ও নেতৃবৃন্দ।
ছাত্র - জনতার গণ অভ্যুত্থানে অর্জিত বিজয় রক্ষা, দেশবিরোধী সকল ষড়যন্ত্রের মোকাবেলা, দুর্নীতি, সন্ত্রাস, বৈষম্য ও ভোটাধিকার রক্ষার্থে এবং P. R পদ্ধতিতে নির্বাচনের দাবিতে ইসলামি আন্দোলন বাংলাদেশ মির্জাগঞ্জ উপজেলা শাখা কতৃক আয়োজিত হয়।
গণ সমাবেশকে সাফল্য করতে যোগদেন পটুয়াখালী জেলার বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী ও উপজেলা ইসলামি আন্দোলন এর নেতৃবৃন্দ।প্রধান অতিথির বক্তব্য রাখেন আলহাজ্ব মোহাম্মদ মুফতি হাবিবুর রহমান
সভাপতি ইসলামি আন্দোলন, পটুয়াখালী জেলা, প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকেন ইসলামি আন্দোলন পটুয়াখালী জেলার সহ সভাপতি আলহাজ্ব মাওলানা আবুল হাসান বুখারী বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাস্টার মোহাম্মদ সিদ্দিকুর রহমান, এসিস্ট্যান্ট সেক্রেটারি ইসলামী আন্দোলন পটুয়াখালী জেলা শাখা, অধ্যক্ষ মাওলানা নাজমুল হুদা, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ইসলামী আন্দোলন পটুয়াখালী জেলা, মাওলানা আ. ন.ম ইব্রাহীম, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক ইসলামী আন্দোলন পটুয়াখালী জেলা, আলহাজ্ব গাজী জিয়াউর রহমান (উজ্জ্বল) সাধারণ সম্পাদক মুজাহিদ কমিটি মির্জাগঞ্জ উপজেলা শাখা,আলহাজ্ব মোঃ শফিকুল আলম সিকদার, উপদেষ্টা ইসলামি আন্দোলন মির্জাগঞ্জ উপজেলা শাখা বক্তব্য রাখেন উপজেলা ইউনিয়ন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সভাপতিত্ব করেন মাওলানা মোঃ শহিদুল ইসলাম সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ মির্জাগঞ্জ উপজেলা শাখা।
গণ সমাবেশে বক্তারা বলেন বিরানব্বই পারসেন্ট মুসলমানের বাংলাদেশে কোনো সন্ত্রাস দুর্নীতি চাঁদাবাজি জোর জুলুম অন্যায় অত্যাচার চলবে না সকলে মিলে ধর্মবর্ণ দলমত ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে আল্লাহর জমিনে একমাত্র আল্লাহর আইন চলবে। গনসমাবেশে দোয়া ও মোনাজাত এর মধ্যে দিয়ে দেশ ও জাতির শান্তি কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আল মামুন