নাইক্ষংছড়ি সীমান্তে মায়ানমার নাগরিক আটক!

নাইক্ষংছড়ি সীমান্তে মায়ানমার নাগরিক আটক!
ছবি: এম হাবিবুর রহমান রনি

দৈনিক বিজয় নিউজ নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ

বিজিবির নাইক্ষংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর ব্যাটালিয়ন একটি বিশেষ টহল দলের অভিযানে একটি ১ভরি ৬আনা স্বর্ণের পাত, মায়নমারের টাকা, বাংলাদেশি ও বিপুল পরিমাণ বিভিন্ন প্রকার বাংলাদেশি পন্য সহ মিউলাই ওয়া(২৭) এবং যইথোয়াই মংমার্মা (১৮)নামের ২ জন মায়ানমার নাগরিক আটক হয়েছে। সাংবাদিকদের কে বিজিবির দায়িত্বশীল সূত্র জানিয়েছে, মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে সোনাইছড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ডের ঠাণ্ডাঝিরি সাকিন নামক এলাকায় বিজিবির চেকপোস্টে স্বর্ণালংকার ও মায়নমারের ৩৮ হাজার টাকা,বাংলাদেশি ৫৫ হাজার টাকা ও বাংলাদেশি তৈরি বিভিন্ন প্রকারের পন্য সহ ওই ২ মায়ানমার নাগরিককে আটক করতে সক্ষম হয়েছে ১১বিজিবি। এদিকে মাদক ও যেকোন অপরাধ দমনে বিজিবি সবসময় সর্তক রয়েছে। সীমান্তে কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে।

দৈনিক বিজয় নিউজ/ এম হাবিবুর রহমান রনি