রানীর বন্দরে বেড়ে চলছে মাদক,চুরি ও ছিনতাই!

রানীর বন্দরে বেড়ে চলছে মাদক,চুরি ও ছিনতাই!
ছবিঃ মোঃ আতিউর রহমান

দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুর জেলা চিরির বন্দর উপজেলার রাণীরবন্দরে গত কয়েক মাস থেকে রাণীরবন্দরে বেড়েছে মাদক,চুরি,ছিনতাই সহ নানান রকম অসামাজিক কার্যকলাপ!গতরাত ২ ঘটিকার সময় রানীরবন্দর ইয়াতিম খানা পাড় হয়ে মুরলী বাসের তলা নামক স্থানে ছিনতাইকারীদের আক্রমণের শিকার হয়েছেন ভ্যানচালক দেলোয়ার হোসেন,তাকে ও সাথে থাকা যাত্রীকে অতর্কিত ভাবে ৫/৭জনের মুখোশ পরিহিত ছিনতাইকারী দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায় ও বেধরক মারপিট করে এতে ভ্যানচালক দেলোয়ার মাথায় আঘাত প্রাপ্ত হয়। স্থানীয় জনগণের উপস্থিতি বুঝতে পেরে ছিনতাইকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়।ঘটনা স্থল থেকে একটি রড সাদৃশ্য দেশি অস্ত্র উদ্ধার করা হয়। ইতি পূর্বে একই জায়গায় রাণীরবন্দর বাজার থেকে ফকির পাড়া যাওয়ার সময় ভ্যান ছিনতাই ও চাঁদাবাজির ঘটনা ঘটে। এলাকাবাসী স্থানীয় ও উপজেলা প্রসাশনের সু দৃষ্টি কামনা করেছে।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান