‘জাপার প্রার্থীরা মাথা বিক্রি করার টাকার হিসাব চান’
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধী:
বিভিন্ন আসনে জাতীয় পার্টির প্রার্থীর পরাজয় নিয়ে সমকালের প্রধান শিরোনাম, ‘জাপার প্রার্থীরা চান ‘মাথা বিক্রি’র টাকার হিসাব’। প্রতিবেদনে বলা হচ্ছে, দ্বাদশ সংসদ নির্বাচনে ভরাডুবির জন্য দলের চেয়ারম্যান জি এম কাদের এবং মহাসচিব মুজিবুল চুন্নুকে দায়ী করে ক্ষোভ ঝেড়েছেন জাতীয় পার্টির (জাপা) পরাজিত প্রার্থীরা। তাঁদের দাবি, তৃনমূলের নেতাদের বিরুদ্ধে নির্বাচনে অংশ নিয়ে বেঈমান হয়েছেন জি এম কাদের। লাঙ্গলের প্রার্থীদের মাথা বিক্রি করে সরকারের কাছ থেকে টাকা পেয়েছেন। সেই টাকার হিসাব চান লাঙ্গলের প্রার্থীরা। তাঁদের অভিযোগ, নির্বাচনে কারচুপি হয়েছে। জাপা চেয়ারম্যান স্ত্রী শেরীফা কাদেরের জন্য আসন বাগাতে দলের জ্যেষ্ঠ নেতাদের বলি দিয়েছেন।
রোববার রাজধানীর ডিপ্লোমা ইন্ঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সভায় এসব অভিযোগ করেছেন প্রার্থীরা। দলের নিষেধাজ্ঞা অমান্য করে বিক্ষুব্ধ নেতারা এই সভা করেছেন। লাঙ্গলের ২৬৫ প্রার্থীর ১২২ জন সভায় অংশ নেন। কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে প্রার্থীরা ক্ষোভ উগেড়ে দিলেও, দল ভাঙ্গা বা নেতৃত্বে বদলের কথা বলেননি।
দৈনিক বিজয় নিউজ/ই