শিশিরবিন্দু জানান দিচ্ছে ঠাকুরগাঁওয়ে শীতের আগমনী বার্তা

শিশিরবিন্দু জানান দিচ্ছে ঠাকুরগাঁওয়ে শীতের আগমনী বার্তা
ছবিঃ মোঃ নাজিমুল ইসলাম

দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের প্রাকৃতিতে শিশিরবিন্দু শীতের আগমনী বার্তা দিয়ে যাচ্ছে। বর্ষা পেরিয়ে শরতের বর্ধিত হাল্কা কুয়াশার চাদরে ঢাকা পড়েছে ভোরের সূর্যের লাল আভা।দিনের আলো ফুটতেই ঘাসের ডগায় বা ধানের আগাই মুক্তোদানার মতো ঝলমল করছে শিশির কণা।আর এসব  থেকেই ঠাকুরগাঁওয়ে পাকৃতি জানান দিচ্ছে শীত এল বলে। যদিও ক্যালেন্ডারের পাতায় শীতের ঋতুর আগমন এখন অনেক বাকি।ঠাকুরগাঁওয়ে কোনো আবহাওয়া অধিদপ্তর অফিস না থাকায়, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আবহাওয়া বার্তা জানানো হয়।জেলা কৃষি অফিসের উপ পরিচালক সিরাজুল ইসলাম বলেন, হিমালয়ের কাছাকাছি হওয়ায় এ অঞ্চলে শীত একটু আগেই পড়তে শুরু করে। গত কয়েকদিন থেকে এ অঞ্চলের তাপমাত্রা ২৯ ডিগ্রি থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। এ অবস্থায় সারাদিন গরম অনুভূত হলেও সন্ধ্যা থেকে  বইতে থাকে হিমেল হওয়া। সবুজ ঘাসও গাছের পাতায় জমে শিশির কণা।  গত কয়েকদিন থেকে রাতও সকাল পর্যন্ত এমনটাই ঘটছে ঠাকুরগাঁও প্রাকৃতিতে।

দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম