মধ্যরাতে জেনেভা ক্যাম্পে সেনাবাহিনীর চিরুনি অভিযান

মধ্যরাতে জেনেভা ক্যাম্পে সেনাবাহিনীর চিরুনি অভিযান
ছবিঃ মোঃ নাঈম আহমেদ

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

সোমবার মাঝ রাতে রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে সেনাবাহিনীর অভিযান। সেনাবাহিনীর নয়টি দল এই অভিযান পরিচালনা করেন। মূল টার্গেট মাদকসম্রাট বুনিয়া সোহেল। বিহারী ক্যাম্পে মাদকের সাম্রাজ্য চালায় সে, কিন্তু সেনা উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় সোহেল। তার আস্তানায় সেনা অভিযানে একে একে গ্রেফতার করা হয় দলের ৭ সদস্যকে। গেল শনিবার বুনিয়া সোহেল গ্রুপের চালানো এলোপাথাড়ি গুলিতে নিহত হয় ১৩ বছরের এক কিশোর। সেই ঘটনার পরই তাকে গ্রেফতারে নামে সেনাবাহিনী। সোহেলের আস্তানা থেকে দুইটি বিদেশি আগ্নেঅস্ত্র, বিশ রাউন্ড গুলি ও তিনটি ধারালো অস্ত্র জব্দ করা হয়েছে। গেল ১৫ দিনে সেনাবাহিনীর নেতৃত্বে মোহাম্মদপুর এলাকায় ৮ টি অভিযান চালানো হয়েছে মোহাম্মদপুর এলাকাকে সন্ত্রাস মুক্ত করতে, এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আইন-শৃঙ্খলা বাহিনী।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ নাঈম আহমেদ