রাণীর বন্দর ইছামতী ডিগ্রী কলেজের চারতলা ভিতসহ একতলা একাডেমি ভবনের ভিত্তি প্রস্তর২৪ইং সম্পন্ন হয়।
দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চিরিরবন্দর উপজেলার ১নংনশরতপুর ইউনিয়নের রাণীর বন্দর ইছামতী ডিগ্রীকলজের চারতলা ভিতসহ একতলা একাডেমি ভবনের ভিত্তি প্রস্তর আজ ৬-১১-২৪ইং সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নুর এ আলম সিদ্দিকী নয়ন,সাবেক চেয়ারম্যান ১নং নশরতপুর ইউনিয়ন ও বর্তমান সভাপতি অত্র ইছামতী ডিগ্রী কলেজ। তিনি বলেন, "বিগত আওয়ামী ফ্যাসিবাদী সরকারের দোসরা এই প্রতিষ্ঠানকে সরকারী করনে পিছিয়ে দিয়েছে এবং প্রতিষ্ঠানকে অবহেলিত একটি প্রতিষ্ঠানে রুপ দিয়েছিল,"তাদের দিন শেষ এখন আমারা গড়বো শিক্ষা জাতির অংগীকার"শিক্ষা জাতি অহংকার এই মূল্যবোধে একটি মানসম্পন্ন ও ঐতিহ্যবাহী ইছামতী ডিগ্রী কলেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নির্বাহী প্রকৌশলী জনাব এস এম শাহীনুর ইসলাম।দিনাজপুর।
বিশেষ অতিথি বলেন " প্রতিষ্ঠান এর মান ফিরিয়ে আনতে সর্বাত্মক সমর্থন করে যাবো। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন,
সহকারী প্রকৌশলী জনাবা সুফিয়া সুলতানা দিনাজপুর। এছাড়াও ইছামতী ডিগ্রী কলেজ এর সম্মানিত শিক্ষক ও জনসাধারণ বৃন্দ।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান