ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার নিমসার দুই শতাধিক স্থাপনা উচ্ছেদ
দৈনিক বিজয় নিউজ কুমিল্লা প্রতিনিধিঃ
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার নিমসার বাজারে সরকারি জমি দখল করে গড়ে তোলা দুই শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় কুমিল্লা জেলা প্রশাসন এবং সড়ক ও জনপদের যৌথ উদ্যােগে এ অভিযান পরিচালনা করা হয়। এর আগে অবৈধ দোকানপাট সরিয়ে নিতে বলা হয় অভিযানে নেতৃত্ব দেন কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মোঃ মঈণ উদ্দিন ও সড়ক ও জনপদের উপবিভাগীয় প্রকৌশলী শফিকুল ইসলাম। এদিকে স্থানীয়রা অভিযোগ করেন উচ্ছেদের পর তদারকির অভাবে আবারো সরকারি জমি দখল করে স্থাপনা করে কতিপয় অসাধু ব্যক্তি।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আবদুল্লাহ