খিদিরপুর কিন্ডারগার্টেন এণ্ড হাই স্কুল ২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম উদ্বোধন

খিদিরপুর কিন্ডারগার্টেন এণ্ড হাই স্কুল ২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম উদ্বোধন
ছবিঃ মোঃ এমরুল ইসলাম

দৈনিক বিজয় নিউজ মনোহরদী নরসিংদী প্রতিনিধিঃ

নরসিংদীর মনোহরদীতে অবস্থিত খিদিরপুর কিন্ডারগার্টেন এণ্ড হাই স্কুলের ২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। রবিবার(১০ নভেম্বর)সকালে খিদিরপুর কিন্ডারগার্টেন এণ্ড হাই স্কুল কর্তৃক ২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম উদ্বোধন করেন,খিদিরপুর কিন্ডারগার্টেন এণ্ড হাই স্কুল এর প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মো.জাকির হোসেন খোকা। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং ২০২৫ শিক্ষাবর্ষের প্লে শ্রেণির ১ম ভর্তিকৃত শিক্ষার্থী নেহাকে ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় তিনি আরো বলেন,আল্লাহর অশেষ রহমতে শিক্ষক মণ্ডলী ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের এ বিদ্যালয় বারবার ভালো ফলাফল করে আসছে এবং সামনে ও তা অব্যাহত রাখতে আমরা সচেষ্ট থাকব। ইনশাআল্লাহ্ উল্লেখ্য যে,১০ নভেম্বর(রবিবার)থেকে প্লে-নার্সারী থেকে নবম শ্রেণি পর্যন্ত ৩১ ডিসেম্বর পর্যন্ত ভর্তি কার্যক্রম অব্যাহত থাকবে। সবশেষে বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীদের মঙ্গল কামনায় দোয়া করা হয়।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ এমরুল ইসলাম