নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ১ উপজাতী আটক!
দৈনিক বিজয় নিউজ নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ
বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের বিশেষ অভিযানে ক্যানু মার্মা (৫০) নামের এক উপজাতী ব্যক্তিকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তি নাইক্ষ্যংছড়ি থানার একটি নিয়মিত মামলা ও ১টি সি.আর মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ১১ টায় নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইনিয়নের এলাকায় পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। আসামি ক্যানু মার্মা (৫০) নাইক্ষ্যংছড়ি ধুংড়ী হেডম্যান পাড়ার মং নাই মার্মা'র ছেলে। বিষয়টি নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাসরুরুল হক জানান,নাইক্ষ্যংছড়ি থানার একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এছাড়া গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় ১টি মামলায় গ্রেফতারি পরোয়ানা ও নিয়মিত মামলা রয়েছে। দীর্ঘদিন পলাতক থাকার পর আজ (১৪ নভেম্বর) তাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।
দৈনিক বিজয় নিউজ/ এম হাবিবুর রহমান রনি