বগুড়ার চরাঞ্চলের কৃষকদের মধ্যে হাইব্রিড ভূট্টা ও সরিষার বীজ বিতরণ
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ
দেশের শীর্ষ পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম (গাক) কর্তৃক বাস্তবায়নাধীন ব্র্যাক ব্যাংক পিএলসি'র আর্থিক সহায়তায় বগুড়ার চরাঞ্চলের কৃষকদের মধ্যে উচ্চ মূল্যের ফসল উৎপাদন ও বাজার উন্নয়ন শীর্ষক প্রকল্পটি বগুড়া জেলার সারিয়াকান্দি ও ধুনট উপজেলার কৃষকদের মধ্যে বাস্তবায়িত হচ্ছে। এ প্রকল্পে চরাঞ্চলের ১৪ জন কৃষককে সম্পৃক্ত করে তাদের মধ্যে ৪টি উচ্চ মূল্যের ফসল ভূট্টা, মরিচ, পাট ও সরিষা চাষ সম্প্রসারণ এবং বাজার উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। উক্ত প্রকল্পের আওতায় ১৪ নভেম্বর সকাল ১১টায় সারিয়াকান্দি উপজেলাধীন চন্দনবাইশা বাজারে ২৩৫ জন কৃষককে হাইব্রিড ভূট্টা ও সরিষার বীজ বিতরণ করা হয়। অনুষ্ঠানে গাক'র যুগ্ম পরিচালক মোঃ রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বীজ বিতরণ কর্মশালায় উপস্থিত থেকে বীজ বিতরণ করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ ওমর ফারুক, সমন্বয়কারী মোঃ জিয়াউদ্দিন সরদার, এরিয়া ম্যানেজার মোঃ সাজ্জাত হোসেন, প্রকল্প ব্যবস্থাপক মোঃ রাজিবিল্লাহ, সংশ্লিষ্ট এলাকার শাখা ব্যবস্থাপক, প্রকল্প কর্মকর্তা, নির্বাচিত কৃষক ও স্থানীয় আঞ্চলিক সাংবাদিক কর্মী। উন্নত ও হাইব্রিড জাতের বীজ এবং চাষাবাদ সংক্রান্ত পরামর্শ পেয়ে কৃষকরা গাক ও ব্র্যাক ব্যাংক পিএলসি'র ভূঁয়সী প্রশংসা করেন এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সর্বোচ্চ উৎপাদনের আশাবাদ ব্যাক্ত করেন।
দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান