বিরগন্জ উপজেলায় "মাদক,সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ শির্ষক মতবিনিময় সভা ২০২৪ইং অনুষ্ঠিত হয়।
দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ
"মাদক প্রতিরোধে ঘর থেকে সচেতনতা শুরু করতে হবে! এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল ১৮-১১-২৪ইং সোমবার বেলা১১টার দিকে মাদক,সন্ত্রাস,ও নাশকতা প্রতিরোধ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপস্থিত থেকে সভাপতিত্বকরেন,জনাব মোঃ শাহিনুর রহমান শাহিন চৌধুরী চেয়ারম্যান১০নংমোহনপুর ইউনিয়ন পরিষদ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী অফিসার মো: ফজলে এলাহী, তিনি বলেন, " মাদক নিয়ন্ত্রণ ও প্রতিরোধে প্রথমে পরিবার থেকে সচেতনতা গড়ে তুলতে হবে। মাদক নিয়ন্ত্রণ ও প্রতিরোধে সর্বাত্মক আইনি সহযোগিতা প্রদান করবেন বলে প্রতিশোধ ব্যক্ত করেন।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আব্দুর গফুর, ইউনিয়ন বিএনপির সভাপতি ফেরদৌস মন্ডল, সাধারণ সম্পাদক আব্দুল খালেক সহ আরও অনেকই। সভায় বক্তারা বলেন,"মাদক প্রতিরোধে ঘর থেকে সচেতনতা শুরু করতে হবে এবং শিশুদের ছোট থেকেই এটির অপব্যবহার বোঝাতে হবে,শিশুদের সামনে মাদক সেবন করা যাবে না। অনুষ্ঠানে ইউপি,সদস্য, ইউনিয়নের বিভিন্ন মসজিদের ইমাম মুয়াজ্জিন,সচেতন মহলের প্রতিনিধি,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সকল শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভাটি ইউনিয়ন পরিষদ চত্তরে অনুষ্ঠিত হয়।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান