ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেন
দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও সদর উপজেলার ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ ১৯শে নভেম্বর রোজ(মঙ্গলবার) সকাল ১১টা৩০মিনিটে, লটারি নামক কোটা পদ্ধতি বাতিল করে, প্রকৃত মেধাবী লড়াইয়ের মাধ্যমে পুনরায় ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি কার্যক্রম শুরু করার জন্য মানববন্ধন ও সড়ক লিপি প্রদান করেন।
বিগত ফ্যাসিবাদী সরকার বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ভঙ্গুর করার সুপরিকল্পিত লক্ষ্যে সরকারি বালক/বালিকা উচ্চ বিদ্যালয়ে ভর্তিতে যৌক্তিক প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষাকে বাতিল করে অযৌক্তিক লটারি পদ্ধতির মাধ্যমে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের তৃতীয় শ্রেণিতে ভর্তি করার একটি সিদ্ধান্ত গ্রহণ করেছিল, যা বৈষম্যমূলক।
বর্তমানে বিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্ররা এবং সম্মানিত অভিভাবকবৃন্দ এই বর্জনযোগ্য সিদ্ধান্তের বিরোধিতা করছেন এবং অবিলম্বে লটারি পদ্ধতি বাতিল করে পূর্বের ন্যায় প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমেই তৃতীয় শ্রেণিতে শিক্ষার্থীদের ভর্তি করার দাবি জানাচ্ছেন। এই সময় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা, ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠ থেকে একটি মিছিল বের করে ঠাকুরগাঁওয়ের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে,ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে একটি স্মারকলিপি প্রদান করেন।
দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম