ঠাকুরগাঁওয়ে জুলাই ২৪এর শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে জুলাই ২৪এর শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
ছবি: মোঃ নাজিমুল ইসলাম

দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও সদর উপজেলার ১২নং সালান্দর ইউনিয়নের, চেরাডাঙ্গির ঐতিহাসিক ফুটবল মাঠে, ২২শে নভেম্বর রোজ (শুক্রবার) বিকাল ৩টাই জুলাই ২৪এর শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় মুখোমুখি হয়, রংপুর ফুটবল একাডেমী বনাম নীলফামারী ফুটবল একাডেমি। এর আগে উত্তর অঞ্চলের ১৬ টি জেলার দল নিয়ে টুর্নামেন্ট শুরু হয়। জুলাই ২৪ এর শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আজকের ফাইনাল ম্যাচে নীলফামারীকে ৩-০ গোলে পরাজিত করে রংপুর ফুটবল একাডেমি। খেলা চলাকালীন প্রথমার্ধে শুরুতেই ১-০ গোলের লিড নেয় রংপুর ফুটবল একাডেমি। দ্বিতীয় অর্ধে খেলায় হাডাহাড়ের মাধ্যমে শেষ সময়ে রংপুর আর দুটি গোল করে 3-0 গোলে পরাজিত করে নীলফামারী কে। আজকের খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি ঠাকুরগাঁ জেলা শাখার, সাধারণ সম্পাদক জনাব মোঃ ফয়সাল আমিন। খেলা শেষে চ্যাম্পিয়ন দলের হাতে এক লক্ষ টাকার চেক তুলে দেন। এবং রানার্স আপ দলের হাতে ৭০ হাজার টাকার চেক তুলে দেন। খেলাটির সম্পূর্ণ স্পন্সর ছিলেন ৭১ ফিড আলাল গ্রুপ।

দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম