চিরিরবন্দরে স্থানীয় তাওহীদ জনতার আহ্বানে মানববন্ধন,বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়ছে
দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ
চট্রগ্রামে চান্ঞ্যল্য এডভোকেট সাইফুল ইসলাম আলিফ কে উগ্রবাদী ইসকন সমর্থকদের হাতে নৃশংস হত্যাকান্ডের প্রতিবাদে আজ বুধবার (২৭-১১-২৪ইং) দিনাজপুর জেলা চিরিরবন্দর উপজেলার গ্রামীণ শহর রাণীরবন্দরে স্থানীয় তাওহীদ জনতার আহ্বানে মানববন্ধন,বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়ছে। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন,জনাব শায়খ মুফতী মীর মোয়াজ্জেম হোসেন সাইফি; তিনি বলেন,"ইসকন কোন ধর্মীয় সংগঠন বা দল হতে পারে না,তারা এদেশে ইসলাম, মুসলমান ও ধর্মীয় দাঙ্গা সংঘটিত করার অপচেষ্টা চালাচ্ছে এবং প্রায় সফল হচ্ছে,আমার বলি "আমার দেশের হিন্দুরা হিন্দু থাক, উগ্রবাদী ইসকন নিপাত যাক।তিনি মুসলিম জনতাকে ধৈর্য ধারণ করে থাকার পরামর্শ দেন এবং এডভোকেট সাইফুল ইসলাম আলিফ কে নৃশংস হত্যাকান্ডে জড়িতদের বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত কারার দাবী জানান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন। জনাব শায়ক মোঃশফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন, মোঃ রায়হান আলী, মোঃসাদিকুল ইসলাম,মোঃমোমিনুল ইসলাম।পরিচালনায় ছিলেন মোঃ রায়হান আলী।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান