ঠাকুরগাঁওয়ে চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও সদর উপজেলার ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে আজ ২৭শে নভেম্বর রোজ (বুধবার) বিকাল ৩টাই চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ এর গায়েবী জানাজা শেষে, হত্যার প্রতিবাদেও উগ্রবাদী ইসকনের নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঠাকুরগাঁও। গতকালকে চিন্ময় কৃষ্ণের মুক্তির দাবিতে চট্টগ্রামে আন্দোলন করেন, চিন্ময় কৃষ্ণের ভক্তরা। এ সময় সংঘর্ষে জড়ায় আন্দোলনকারীরা। আদালতে উপস্থিত থাকা। রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন।তারিপেক্ষিতে গতকাল রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিক্ষোভ মিছিলের ঘোষণা করেন। আজ বড় মাঠে সাইফুল ইসলাম আলিফা এর গায়েবী জানাজা শেষে।বড় মাঠ থেকে একটি মিছিল বের করে, ঠাকুরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে, ঠাকুরগাঁয়ের দায়রা জজ কোটের সামনে, সংক্ষিপ্ত বক্তব্য শেষে মিছিলটি সমাপ্ত করে। এ সময় আন্দোলনকারীরা অগ্রবাদী ইসকনের নিষিদ্ধের দাবি করে। অতি শীঘ্রই সাইফুল ইসলাম আলীফ হত্যার সাথে জড়িত সকলকে আইনের আওতায় আনা। এবং আন্দোলনকারীদের দাবী না মানলে আন্দোলনের হুঁশিয়ারি দেন।
দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম