ইসলামী ছাত্র আন্দোলন শিবপুর থানা শাখার নতুন কমিটি গঠন
দৈনিক বিজয় নিউজ মনোহরদী নরসিংদী প্রতিনিধিঃ
মোঃএমরুল ইসলাম,মনোহরদী(নরসিংদী)প্রতিনিধি। বুধবার(২১ ফেব্রুয়ারি)বিকালঃ-৪ ঘটিকায় শিবপুর উপজেলার ছাড়াবাড়ি মাদ্রাসা মিলনায়তনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শিবপুর থানা শাখার সভাপতি মুহাম্মদ মোক্তার হোসেন এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক সোহাগ শিকদার এর সঞ্চালনায় থানা সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ ইসলামী শ্রমিক আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি,মাওঃওয়ায়েজ হোসেন ভূঁইয়া।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,নরসিংদী জেলা শাখার সভাপতি মুহাম্মদ খায়রুল কবীর।বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,অর্থ ও কল্যাণ বিষয়ক সম্পাদক মুহাম্মদ মুত্তাকিন মাহমূদ।এ সময় বিভিন্ন থানা,ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ সকল নেতৃবৃন্দের উদ্দেশ্যে উপদেশমূলক বক্তব্য প্রদান করেন এবং ২য় অধিবেশনে প্রধানবক্তা পূর্ববর্তী সেশনের কমিটি বিলুপ্তি করে হাফেজ মুহাম্মদ রুহুল আমিনকে-সভাপতি,মুহাম্মদ হাসানকে-সহ-সভাপতি এবং মুহাম্মদ সোহাগকে-সাধারণ সম্পাদক করে ২০২৪ সেশনের নতুন কমিটি ঘোষণা করেন।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ এমরুল ইসলাম