বুড়িচংয়ে সর্বত্রই চলছে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার'নেই বিকল্প কিছু
দৈনিক বিজয় নিউজ কুমিল্লা প্রতিনিধিঃ
সরকারি নিষেধাজ্ঞা থাকলেও কুমিল্লার বুড়িচংয়ের খুচরা ও পাইকারি মনোহারী ও কাঁচাবাজার ব্যবসায়ীদের সবখানেই অবাধে চলছে পলিথিন ব্যাগের ব্যবহার। প্রশাসনের নিষিদ্ধ করা মাইকিং করেও থামছে না পলিথিন বন্ধের ব্যবহার। কাঁচা টাকা হাতিয়ে নিতে পরিবেশ নষ্ট করে পলিথিন চক্রের সদস্যরা সক্রিয় হয়ে আছে বুড়িচং উপজেলার ৯টি ইউনিয়নের হাটবাজারসহ সবখানেই চলছে পলিথিন বিক্রি খোলা বাজারের দোকানগুলোতে। ৩১ নভেম্বর শনিবার কংশনগর বাজারে গিয়ে দেখা যায়, পলিথিন ব্যবহারের চিত্র, সবজি বাজার থেকে শুরু করে সব জায়গায়ই ব্যবহৃত হচ্ছে পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর পলিথিনের ব্যাগ।
বিক্রেতারা বলছেন, খুচরা পণ্য বিক্রিতে বিকল্প ব্যবস্থা না থাকায় তারা বাধ্য হয়েই পলিথিনে পণ্য দিচ্ছেন ক্রেতাসাধারণদের। হাটে কিনতে আসা বাসুদেব কুমার বলেন ব্যাগ নিয়ে কিনতে আসিনি তাই দোকানদার আমাকে পলিথিনে পণ্য দিয়েছে। তরকারি ব্যবসায়ীরা জানান কি করবো পলিথিন ছাড়া বিকল্প কিছু এখনো দেখিনি। মাছ ব্যবসায়ী কামাল বলেন আমরা মাছ পলিথিন ছাড়া কিসে দিবো, পলিথিন ছাড়া মাছ দিলে কেউ নিতে চায় না,ভিজে যায় বলে। এছাড়া ও বুড়িচং সদর বাজারের অধিকাংশ ব্যবসায়ীরা বলেন পলিথিন আমরা সবাই নিষিদ্ধ চাই কিন্তু বিকল্প ব্যাগের ব্যবস্থা সরকারের করা উচিৎ আগে।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আবদুল্লাহ