মির্জাগঞ্জে ছাএলীগ নেতা গ্রেফতার।
দৈনিক বিজয় নিউজ মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ
মির্জাগঞ্জে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরীর গাড়ি বহরে হামলা ও ভাঙচুর মামলায় এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার দেউলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আদনান হোসেন শাওন (২৮) উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও পটুয়াখালী জেলা ছাত্রলীগের সহ-সভাপতি।সে দেউলী গ্রামের বাসিন্দা। মির্জাগঞ্জ থানার ওসি মো. শামীম হাওলাদার জানান, গাড়ি বহরে হামলা ও ভাঙচুর মামলায় জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে তাকে অজ্ঞাতনামা আসামি দেখিয়ে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকে আদালতে পাঠানো হয়েছে উল্লেখ্য, গত ৮ এপ্রিল ২০২৩ সালে কেন্দ্র ঘোষিত কর্মসূচিতে অংশগ্রহণের সময় উপজেলার সুবিদখালী তিন রাস্তার মোড়ে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ মো. আলতাফ হোসেন চৌধুরীর গাড়ি বহরে হামলা ও ভাঙচুর করে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতার্মীরা। এতে তিনজন আহত হয়।এই ঘটনায় গত ২৬ আগস্ট পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন বাদী হয়ে ১০২ জনের নাম উল্লেখ ও ৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মির্জাগঞ্জ থানায় একটি মামলা করেন। মামলা নং- ৮
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আল মামুন