ঠাকুরগাঁওয়ে ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত
ছবি: মোঃ নাজিমুল ইসলাম

দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও সদর উপজেলার ঠাকুরগাঁও পাবলিক ক্লাব মাঠে আজ ৪ ডিসেম্বর রোজ(বুধবার) বিকাল ৩টাই ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাত্রজনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার দোয়া। দুর্নীতিবাজদের গ্রেফতার করে অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করা। সংখ্যানুপাতিক(PR) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন এবং ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে অনুষ্ঠিত হয় গণসমাবেশ। উক্ত গণসমাবেশে সভাপতিত্ব করেন মাওলানা মুহাম্মদ আফিজ উদ্দিন, সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ ঠাকুরগাঁও জেলা শাখা।

উক্ত গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির মুহতারাম সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। ভারপ্রাপ্ত সেক্রেটারি মোঃ মতিউর রহমান বায়জিদ এর সঞ্চালনায়, গণসমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাবেক সেক্রেটারি জেনারেল শেখ মোহাম্মদ আল আমিন। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি মোঃ আব্দুস সবুর আলিফ । বাংলাদেশ ইসলামী যুব আন্দোলন ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি, মাওলানা ওবায়দুর রহমান।আর উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের ঠাকুরগাঁও জেলা শাখার নেতৃবৃন্দ। উক্ত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গাজী আতাউর রহমান বলেন জুলাই ২৪ এর বিপ্লবে আমরা এক স্বৈরাচার কে হাঠিয়েছি। আর কোনো স্বৈরাচার কে বসতে দেওয়া যাবে না। এবং সকল কে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এবং ভারতের অগ্ৰাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম