কুমিল্লায় কৃতি শিক্ষার্থীর সংবর্ধনা অনুষ্ঠান
দৈনিক বিজয় নিউজ কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লা হাউজিং এষ্টেটের সেরা শিক্ষা প্রতিষ্ঠান বুলবুল প্রি-ক্যাডেট এন্ড ইংলিশ কেয়ার হাই স্কুলে বার্ষিক মিলাদ ও কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিন্ডারগার্টেন জগতের অভিভাবক, বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ এসোসিয়েশনের আহ্বায়ক শ্রেষ্ঠ শিক্ষা অফিসার, বীর মুক্তিযোদ্ধা খন্দকার সিরাজুল ইসলাম । বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির জয়েন সেক্রেটারী ও সাংবাদিক মোসলেহ উদ্দিন ও জেলা যুগ্ম সাধাঃ সম্পাদক জনাব তৌহিদুজ্জামান নাইম । কুমিল্লা জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন সভাপতি ছমীর উদ্দীন, সহঃ সভাপতি ইসমাইল হোসেন সোহেল , উদয়ন কিন্ডারগার্টেন এর অধ্যক্ষ আব্দুল আউয়াল, বিদ্যালয়ের অভিভাবক মন্ডলী ও ছাত্রছাত্রীবৃন্দ। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সুযোগ্য পরিচালক ও অধ্যক্ষ জসীম উদ্দিন আহমেদ। উক্ত অনুষ্ঠানে অতিথিদের মূল্যবান বক্তব্যে প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন। অনুষ্ঠানটি কোরআন তেলওয়াতের মাধ্যমে শুরু হয় এবং কৃতি শিক্ষার্থীদের পুরস্কার প্রদানের মাধ্যমে সমাপ্ত হয়।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আবদুল্লাহ