সাভারে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত

সাভারে  ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত
ছবিঃ মোঃ ইমরান মোল্লা

দৈনিক বিজয় নিউজ সাভার প্রতিনিধিঃ

তারুণ্যের উৎসব ২০২৫ কে সামনে রেখে " এসো দেশ বদলাই, পৃথিবীর বদলাই " এই স্লোগান কে সামনে রেখে, ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস বিনম্র শ্রদ্ধার মাধ্যমে পালন করেন, চাকুলিয়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ । এখানে প্রধান অতিথি হিসাবে ছিলেন, কানিজ ফাতেমা সভাপতি, এডহোক কমিটি চাকুলিয়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয়।ও সহ_ কারি উপজেলা শিক্ষা অফিসার সাভার ঢাকা । আগামীদিন কে সামনে রেখে, রং তুলি আর্টিস দিয়ে সজ্জিত করেন পুরো বিদ‍্যালয়। বিদ‍্যালয়ের সামনে রয়েছে, বিশাল খেলা,ধূলার মাঠ ও বিভিন্ন খেলনা যাহা শিশুদের আনন্দের বাহার যোগায়। বিদ‍্যালয়ে মনোরাম ও সুন্দর ভাবে পাঠ‍্য পরিবেশন করে, মো: কামাল উদ্দিন আব্বাসী, প্রধান শিক্ষক চাকুলিয়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয় । তিনি গণমাধ্যমকর্মীদের বলেন, ৩০ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে , অর্জিত আজ মহান স্বাধীনতা। তিনি আরো বলেন,_ ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সকলে এক অঙ্গনে চলতে চাই।এবং আগামী দিন গুলো যেনো, সুন্দর সুখময় হয়।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ ইমরান মোল্লা