পটুয়াখালী মির্জাগঞ্জে তারুণ্যের উৎসব ২০২৫ এর শুভ উদ্বোধন।
দৈনিক বিজয় নিউজ মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর মির্জগঞ্জে তারুণ্যের উৎসব ২০২৫ শুভ উদ্বোধন করলেন মির্জাগঞ্জের স্বনামধন্য উপজেলা নির্বাহী অফিসার জনাব তারিকুল ইসলাম, উপজেলার যুব উন্নয়ন অফিসার উপজেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারী এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আমিনুল ইসলাম খোকন, যুগ্ন সাধারন সম্পাদক হারুন অর রশিদ মুন্সী, জুয়েল মুন্সী, নাসির হাওলাদার, সুজন হাওলাদার উপজেলা প্রেসক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব একে এম আলামিন প্রিন্স সহ উপজেলা প্রেসক্লাবের সম্মানিত সাংবাদিক বৃন্দ প্রমুখ। আয়োজনে উপজেলা প্রশাসন মির্জাগঞ্জ।তারুণ্যের উৎসব এর প্রতিপাদ্য বিষয় ছিল,,এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, ৩০ ডিসেম্বর (সোমবার) সকাল ১০ ঘটিকার সময় উপজেলা চত্বরে তারুণ্যের উৎসব ২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়। এবং উদ্বোধনী র্্যালী বের করা হয়। র্্যালীতে সুবিদখালী সরকারি র / ই মাধ্যমিক বিদ্যালয় এর ছাত্র-ছাত্রী, উপজেলা নির্বাহী অফিসার, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, শিক্ষক, প্রকৌশলী সহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন। র্্যালি উপজেলা চত্বর হয়ে সুবিদখালী বাজার সহ বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে সমাপ্ত ঘোষণা করা হয়।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আল মামুন