ঢাকায় শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সাথে ড. হোসনে আরা বেগমের মতবিনিময়

ঢাকায় শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সাথে ড. হোসনে আরা বেগমের মতবিনিময়
ছবিঃ এম এ খালেক খান

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ

উত্তর জনপদের কৃতি সন্তান, দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের নবনির্বাচিত পরিচালক, শীর্ষস্থানীয় ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস এর নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগম কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রকিব উল্লাহ'র সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। ঢাকায় কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কার্যালয়ে গতকাল এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সৌজন্য সাক্ষাৎ পরবর্তী উভয়ের মধ্যে পারস্পরিক সৌহার্দ ও কুশল বিনিময়ের মাধ্যম আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময়ে জাতিসংঘের এসডিজি এর লক্ষ্যমাত্রা, বাংলাদেশ জাতিসংঘের সদস্যভুক্ত দেশ হিসেবে দেশের কারিগরি শিক্ষার হার ৩০ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা অর্জন করার অঙ্গীকার ২০২৬ সালের মধ্যেই অর্জন করতে হবে এ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। টিএমএসএস এর নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে-আরা বেগম কারিগরি শিক্ষা বোর্ডের মাননীয় চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রকিব উল্লাহ কে বলেন, বর্তমানে এই হার অর্জন হয়েছে মাত্র ১৮%, আগামী মাত্র ২ বছরের মধ্যে ৩০% অর্জন হওয়ার শঙ্কা ও সন্দেহ আছে।

ইতোপূর্বে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নবাগত ছাত্র-ছাত্রীদের প্রথম পর্যায়ের তিনটি সেমিস্টার স্ব-স্ব বেসরকারি অনুমোদিত প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হওয়ার নিয়ম ও অনুশীলন ছিল। তখন গ্রাম পর্যায়ের নাজুক ছাত্র-ছাত্রীগণ নিজ নিজ প্রতিষ্ঠানে সাহস ও স্বাচ্ছন্দ্যের সাথে পরীক্ষা দিয়ে শহর পর্যায়ে সরকারি প্রতিষ্ঠানে বা অন্য অভিজাত প্রতিষ্ঠানে মুডি শিক্ষকগণের ব্যবহার ও অহেতুক অনুশাসনকে রপ্ত করার পরিপক্বতা অর্জন করে থাকত। ফলে কারিগরি শিক্ষাকে গ্রাম পর্যায়ের গেয়ো ছাত্র-ছাত্রীরা বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে দারুণ ভাবে অনীহা পোষণ করছে। ভর্তির হার উদ্বিগ্নজনকভাবে কমে যাচ্ছে। বিগত পতিত সরকার শিক্ষা ব্যবস্থার আমুল পরিবর্তনের নামে অনুমোদিত উপযুক্ত বাংলাদেশের সকল বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের প্রথম সেমিস্টার থেকেই সকল সেমিস্টারের পরীক্ষার কেন্দ্র সকল সরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে নির্ধারিত করায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে স্টুডেন্ট ইনরোলমেন্ট দারুণভাবে কমে গেছে ফলে উদ্বিগ্নজনক ভাবে স্টুডেন্ট ড্রপআউট হচ্ছে।

১৮কোটি জনসংখ্যার বাংলাদেশে সরকার বিকেন্দ্রীকৃত ব্যবস্থাপনা, পরিচালনার সক্ষমতা অর্জন অপেক্ষা কেন্দ্রীভূত ব্যবস্থাপনায় বহাল থাকছে। তিনি বলেন বর্তমান সংস্কারবাদী সরকারের এই বিষয়গুলো বিবেচনায় নেওয়া দরকার। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ডক্টর হোসনে আরা বেগমের কথাগুলো ধৈর্য ধরে শোনেন ও ব্যবস্থা নেওয়ার চেষ্টা করার আশ্বাস দেন। তিনি আগামী নীতিনির্ধারণী সভায় অধ্যাপিকা ড.হোসনে-আরা বেগমকে উপস্থিত থাকার আহ্বান জানান। শেষে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রকিব উল্লাহ কে ডক্টর হোসনে-আরা বেগম বগুড়ার টিএমএসএস এর ফাউন্ডেশন অফিস কার্যালয়, ফাইভ স্টার হোটেল মমইন, ভিন্ন জগতসহ টিএমএসএস এর কার্যক্রম পরিদর্শনের জন্য আহ্বান জানালে, তিনি কোন এক বিশেষ সময়ে বগুড়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ টিএমএসএস এর নানা কার্যক্রম পরিদর্শন করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় শিক্ষা বোর্ডের জন্য কর্মকর্তাগন, সচিব ও টিএমএসএস এর নির্বাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মোঃ ফেরদৌস রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান