মনোহরদী উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে সকলকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা বার্তা
দৈনিক বিজয় নিউজ মনোহরদী নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদী জেলাধীন মনোহরদী উপজেলার সর্বস্তরের জনগণকে মনোহরদী উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে সকলকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন,মনোহরদীর কৃতি সন্তান,বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম এর কেন্দ্রীয় সভাপতি ও মনোহরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি,কাজি শরীফুল ইসলাম শাকিল। তিনি ইংরেজি নববর্ষের এক শুভেচ্ছা বার্তায় বলেন, পুরোনো গ্লানি মুছে নতুন ভাবে বাঁচার প্রত্যয়ে যেমন শুরু হয় বাংলার নববর্ষ। শুরু হয় প্রিয়জনদের শুভেচ্ছা বার্তা পাঠানো। একে অপরকে উপহার আদান প্রদানের মাধ্যমে বরণ করে নেওয়া হয় নতুন বছরকে। মহান বিজয়ের মাস পেরিয়ে ইংরেজি ২০২৪ সালকে বিদায় জানিয়ে আগামীর ২০২৫ সালকে জানাই ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। বিদায় বেদনার হলেও নববর্ষকে আমরা সবাই শুভেচ্ছা ও স্বাগত জানাই। মনোহরদী উপজেলা প্রেসক্লাব সব-সময় অন্যায়-অবিচার ও জুলুমের বিরুদ্ধে সব-সময় বদ্ধ পরিকর ছিল আছে এবং থাকবে। ইনশাআল্লাহ
সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ এমরুল ইসলাম