ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়

ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়
ছবি: মোঃ নাজিমুল ইসলাম

দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ

আজ ৪ জানুয়ারি রোজ (শনিবার) বিকাল ৩টাই ঠাকুরগাঁও প্রেস ক্লাবের মাঠে,বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীর উপলক্ষে, ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত ছাত্র সমাবেশে প্রধান অতিথি ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর । বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মাননীয় মহাসচিব। উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি,মোঃ কায়েস। এবং আরো উপস্থিত ছিলেন মির্জা ফয়সাল আমীন, সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঠাকুরগাঁও জেলা শাখা।

উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মীরা। এবং ঠাকুরগাঁওয়ে বিভিন্ন কলেজের ছাত্র ছাত্রীরা। ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি র‍্যালি বের করে ঠাকুরগাঁও প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঠাকুরগাঁও প্রেস ক্লাবে ছাত্র সমাবেশে যোগ দেয়। উক্ত ছাত্র সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও জরুরী কাজের জন্য ছাত্রসমাবেশে উপস্থিত থাকতে পারেনি, ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন তিনি বলেন বাংলাদেশ কে দুর্নীতিমুক্ত করতে হবে। বৈষম্য মুক্ত করতে হবে। চাঁদাবাজি দূর করতে হবে। এবং ছাত্র ছাত্রীদের জ্ঞান চর্চা করতে হবে। পড়ালেখার পাশাপাশি রাজনৈতিক অঙ্গন কে এগিয়ে নিতে হবে।

দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম