নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরে আশা ব্রাঞ্চ ভবনে আগুন!

নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরে আশা ব্রাঞ্চ ভবনে আগুন!
ছবি: এম হাবিবুর রহমান রনি

দৈনিক বিজয় নিউজ নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ

বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি সদর উপজেলার রেস্টহাউজ সড়কে আশা ব্রাঞ্চ ভবনের ওয়াইফাই রুমে আগুন। শুক্রবার ১৭ জানুয়ারি ভোর ৬ টার দিকে নাইক্ষ্যংছড়ি সদর উপজেলা রেস্টহাউজ সড়কের আশা ব্রাঞ্চ ভবনের ৩য় তলায় ওয়াইফাই রুমে বিদ্যুৎ সার্কিট থেকে আগুনে সূত্রপাত ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি ফায়ারসার্ভিস ষ্টেশন অফিসার মুহাম্মদ শাহিদ। তিনি জানান, সকাল ৬ টার দিকে রেস্টহাউজ সড়কের আশা ব্রাঞ্চ ভবনের ওয়াইফাই কক্ষে বিদ্যুত সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিস ইউনিট টিমের চেষ্টায় ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ওয়াইফাই যন্ত্রপাতি ও অন্যান্য সরামঞ্জাম মিলে তিন লাখ টাকার মতো ক্ষয়ক্ষতির পরিমাণ বলে আপাতত ধারনা করা যাচ্ছে। তবে ওয়াইফাই কন্ট্রোল রুম ছাড়া বাকী পুরো ভবনটি আগুন থেকে রক্ষা করতে সক্ষম হয়েছি। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকার প্রবীন মুরব্বি হাজী মুস্তাক সাওদাগর ভোর সকালে নিয়মিত শরীর ফিটনেস রাখার জন্য হাঁটতে বের হন। তিনি রেস্টহাউজ সার্কুলার সড়ক প্রদক্ষিণ করে আশা ব্রাঞ্চ ভবনের সামনে আসলে তখন ওই ভবনের ৩য় তলায় একটি কক্ষ থেকে আগুনের ধোঁয়া দেখতে পেয়ে আগুণ আগুণ বলে চিৎকার এলাকাবাসী ঘটনাস্থলে এসে আগুণ নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। কক্ষের দরজার লোহার গ্রিল ভাঙ্গতে ব্যার্থ হলে তাৎক্ষণিক উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনে ফোন দিলে,ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তাৎক্ষণিকভাবে ধারনা করা যাচ্ছে, আগুন লাগার ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৩ লক্ষ টাকা।

দৈনিক বিজয় নিউজ/ এম হাবিবুর রহমান রনি