খুলনার প্রেমে - এস এম মনিরুজ্জামান আকাশ
দৈনিক বিজয় নিউজ পাবনা প্রতিনিধিঃ
খুলনার প্রেমে
এস এম মনিরুজ্জামান আকাশ
প্রভাষক-
সমাজবিজ্ঞান বিভাগ,
প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রি (অনার্স) কলেজ,
চাটমোহর,পাবনা।
আমি তো পড়েছি দ্বিতীয় বার খুলনার প্রেমে-
রক্ত মাংশে উচ্ছাসিত প্রেম যাচ্ছে জমে,
কয়েকদিন আলোচনায় খুলনা হচ্ছে সরব-
ভাবনায় উজার হয়ে মিশে গিয়েছে কলরব!
রুপসা তীর হাদীস পার্ক কত ভালোবাসি-
কেটেছে যৌবনে সময় যত সেথায় বসি,
খুলনার লোকের ব্যবহার কি করে ভুলতে পারি-
অকৃতজ্ঞতায় যেনো রোজ ভুগে-ভুগে মরি...
চিংড়ি মাছ খেতে ইচ্ছে করেনা আমার-
বাঁচতে চাই জীবনে মরতে চাইনা বার বার,
চিংড়িতে করে এলার্জি জীবন দুর্বসহ লাগে-
তাই তো খুলনাকে রেখেছি ধরে এ হৃদয়ে অনুরাগে!
কত জনের ভালোবাসায় আজকে পড়ছে মনে-
কেমন আছে তারা জানিনা আজিকে এক্ষনে,
হয়েছে কত জনের সাথে হাত ধরে পথচলা-
হয়নি হৃদয়ের কোনে এতটুকুও স্বপ্নে কথা বলা!
খুলনার নারিকেল ভালো লাগে বুঝেছি কৈশরে-
তুমি খুলনা রাখোনি আমায় আপন করে,
তোমার বুকের সোঁদা মাটির অদৃশ্য আকর্ষণ-
করেও করেনি আমায় রুষ্টতায় আপন...
তোমার বেতার কেন্দ্র আমায় দিয়েছে পরিচিতি-
তোমার প্রতি কৃতজ্ঞ আজোও রয়েছে সম্প্রীতি,
তোমার মায়ার আকর্ষণ বড়ই কাছে টানে-
প্রীতি ও পরশে সদা নিরন্তর রাখি যেনো তব প্রানে...
(তারিখঃ ২০শে জানুয়ারী২০২২ ঈশায়াী,
রাতঃ১৩০__২০০, মহকক,চলনবিল, পাবনা)
দৈনিক বিজয় নিউজ/ এসএম এম আকাশ