ঠাকুরগাঁওয়ে ৫টাকাই লেপ বিতরণ

ঠাকুরগাঁওয়ে ৫টাকাই লেপ বিতরণ
ছবি: মোঃ নাজিমুল ইসলাম

দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও সদর উপজেলায় ৫টাকা মূল্যে ৪০০জন শীতার্ত দরিদ্র মানুষের মাঝে লেপ বিতরণ করেছেন ,'সহায়' নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।‌ আজ ২০শে জানুয়ারি(সোমবার) সকাল ১১টাই ঠাকুরগাঁও সদর উপজেলার ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে নাম মাত্র মূল্যে এই সব লেপ বিতরণ করেন স্বেচ্ছাসেবী সংগঠনটি। ৫টাকাই লেপ কিনতে আসেন, অসহায় দরিদ্র মাদ্রাসার ছাত্র এবং অসহায় দুস্থ নারী ,পুরুষ। মাদ্রাসার ছাত্ররা বলেন যেখানে ৫টাকাই কিছু পাওয়া যাইনা, সেখানে আমরা টুকটুকে লাল একটা লেপ পাচ্ছি।তারা পাঁচ টাকাই লেপ পেয়ে আনন্দিত।

সহায় সূত্রে জানা গেছে, ২০১৮ সালের জুন মাসে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েকজন শিক্ষার্থী মিলে একটি সংগঠনের যাত্রা শুরু করেন। কোনো কিছু না ভেবেই তাঁরা সংগঠনটির নাম দেন ‘জুলুম বস্তী’। শুরুতে রক্তদান কর্মসূচির মধ্যে এর কার্যক্রম সীমাবদ্ধ থাকলেও পরে তা ছড়িয়ে পড়ে দুর্যোগে ভুক্তভোগী পরিবারের পাশে দাঁড়ানো, শীতবস্ত্র বিতরণ, অসহায় মেধাবী শিক্ষার্থীদের টিউশন সংগ্রহ করে দেওয়া, বই কেনায় সহায়তাসহ নানা সামাজিক কার্যক্রমে জড়িত হন তাঁরা। করোনাকালে এই তরুণ-যুবকেরা দুস্থ-অসহায় ব্যক্তিদের জন্য ভর্তুকির দোকান দেন। ঈদের সময় সংগঠনটি আয়োজন করে ‘পাঁচ টাকায় ঈদবাজার’ নামে সহমর্মিতার একটি উদ্যোগ। পরে সংগঠনটির নাম পরিবর্তন করে ‘সহায়’ রাখা হয়।

আমরা জানি, দেশের উত্তরের মানুষদের শীতের কষ্ট অন্য অঞ্চলের তুলনায় অনেক বেশি। একটি সাধারণ কম্বল শীত নিবারণে যথেষ্ট নয়। তাই, সহায় প্রতিবারের মতোই ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়ে গত তিন বছর ধরে উষ্ণ লেপ বিতরণ করছে। লেপ বিতরণের পেছনে তাদের মূল চিন্তা হলো, নিম্নবিত্ত মানুষের জন্য এমন কিছু করা যা দীর্ঘদিন টিকে থাকবে এবং শীতের প্রকোপ কমাতে বাস্তবিকভাবে সাহায্য করবে। ঠাকুরগাঁওয়ের মানুষ সহায়কে ভালোবাসে কারণ তারা শুধু শীতবস্ত্র বিতরণেই থেমে থাকে না, বরং বিভিন্ন সময় প্রকৃত সমস্যাগুলোর প্রতি গভীর মনোযোগ দেয়। এই শীতে, আপনাদের উদার অর্থায়নে সহায় ইতোমধ্যে ৪০০ জনের মাঝে লেপ বিতরণ করেছে। ভবিষ্যতে এই সংখ্যা আরও বাড়বে ইনশাআল্লাহ।

দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম