খানসামায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৯তম জন্মবার্ষিকী পালিত হয়েছে

খানসামায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৯তম জন্মবার্ষিকী পালিত হয়েছে
ছবি: মোঃ আতিউর রহমান

দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ

গতকাল দিনাজপুর জেলার খানসামা উপজেলায় উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এর আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। খানসামা সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আঃ ওয়াহেদ শাহ্ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।এ-সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য আজিজার রহমান শাহ্, মহসিন আলী, জাহিদ ইসলাম,খামারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক চৌধুরী,ভেড়ভেড়ী ইউপি চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা রিয়াজুল ইসলাম বাবুল,জেলা পরিষদের সাবেক সদস্য ও উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক শাহরিয়ার জামান শাহ্ নিপুন, বিএনপি নেতা অধ্যক্ষ গোলাম কিবরিয়া জেহাদ, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক নাজমুল হক সরকার ও আবু হেনা মোস্তফা কামাল শিমুল, উপজেলা ছাত্রদলের আহবায়ক আঃ রউফ সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান