শিবপুরে শহীদ আসাদ দিবস পালিত

শিবপুরে শহীদ আসাদ দিবস পালিত
ছবি: আবু নাঈম রিপন

দৈনিক বিজয় নিউজ শিবপুর নরসিংদী প্রতিনিধিঃ

নরসিংদীর শিবপুরে ২০ইং জানুয়ারী শহীদ আসাদ দিবস উপলক্ষে ধানুয়াস্থ শহীদ আসাদ এর সমাধিতে শ্রদ্ধা জ্ঞাপন ও শহীদ আসাদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান মিন্টু,‌ মোল্লা,জেলা বিএন‌পির সদস‌্য স‌চিব মনজ‌ুর এলাহী, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব তোফাজ্জল হোসেন মাষ্টার, শিবপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার কালা মিয়া স্যার এবং শিবপুর উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

দৈনিক বিজয় নিউজ/ আবু নাঈম রিপন