মির্জাগঞ্জে গরু চুরি মালিকের বাড়ির পাশেই জবাই করে রেখে গেছে চারটি পা, চামরা

মির্জাগঞ্জে গরু চুরি মালিকের বাড়ির পাশেই জবাই করে রেখে গেছে চারটি পা, চামরা
ছবিঃ মোঃ আল মামুন

দৈনিক বিজয় নিউজ মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ

পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার ২ নং মির্জাগঞ্জ ইউনিয়নের ৩নং ওয়ার্ড সংলগ্ন আবদুর রহমান আকন এর গরু রাতের আধারে গোয়াল ঘর থেকে গরু নিয়ে আবদুর রহমান আকন এর বাড়ি থেকে একটু সামনে গিয়েই গরু জবাই করে ফেলে রেখে গেছে চারটি পা, ও গরুর চামড়া।

 আবদুর রহমান আকন উত্তর মির্জাগঞ্জ গ্রামের প্রাইমারি সহকারী শিক্ষক আবদুর রহমানের বাড়ি থেকে একটি গরু ২০/১/২৫ ইংরেজি দিবাগত রাতে  চুরি করে নিয়ে যায় ডিজিটাল চোর, এবং বাড়ির পাশেই জবাই করে গরুর পা এবং চামড়া রেখে যায় আবদুর রহমানের সাথে কথা বলে জানাযায় তিনি রাত ৯ টার দিকেও গরু গোয়াল ঘড়ে দেখেন তিনি রাত ৩ টায় তাহাজ্জুদ নামাজের জন্য উঠেন এবং গোয়াল ঘড়ে লক্ষ্য করে দেখেন গরু নেই তিনি মনে করেন গরু হয়তো রশি ছিরে ধান ক্ষেতে গেছে মানুষের ফসল নষ্ট হবে ভেবে খুজেন পরে সকাল হয়ে যায় এবং কিছু স্থানীয় লোকজন রাস্তা দিয়ে যাওয়ার সময় গরু চারটি পা ও চামড়া দেখতে পান আবদুর রহমান এ ঘটনা শুনে স্থানে যান এবং  চিহ্নিত করেন তার গরুর পা ও চামড়া গরুর বর্তমান বাজার দর আনুমানিক ৫০-৬০ হাজার টাকা। 

আবদুর রহমান আকন মির্জাগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন এবং মির্জাগঞ্জ থানা ইনচার্জ ও মির্জাগঞ্জ থানা পুলিশ স্থানে গিয়ে পর্যবেক্ষন করেন। ২ নং মির্জাগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল বশার নাসির বলেন বিষয়টি খুবই দুঃখজনক প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি সুষ্ঠু তদন্ত করে দোষী ব্যাক্তিকে আইনের আওতায় আনা হোক। 

স্থানে গিয়ে যানা যায় আবদুর রহমান আকন এর একই বাড়ির তারই ভাতিজা সপন আকন এর একটি ছাগল আনুমানিক এক মাস আগে  দিনে  ছাগলটি নিয়ে যায় সপন আকন এর সাথে কথা বলে জানা যায়  স্থানীয় রমজান নামে এক যুবক দিনের বেলায় ছাগল ছেড়ে নিয়ে যায় পরে প্রতিবাদ করলে কিছু পোলাপান নিয়ে তার উপর হামলা করে তিনি উপায় না পেয়ে মির্জাগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন পরে স্থানীয় গন্যমান্য ব্যাক্তিরা মিমাংসা করে এবং অর্থদন্ড করেন। আবদুর রহমান আকন এর সাথে সাংবাদিকদের কথা হলে তিনি ভয়ে মুখ খুলতে চাননা তারপরও বলেন আমি মোটামুটি ঐ ভাতিজা সপনের ছাগল চুরির সাথে যারা জড়িত তাদের কে সন্দেহ করি বলে জানান।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আল মামুন