দিনাজপুর চিরিরবন্দর উপজেলা রাণীর বন্দরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়

দিনাজপুর চিরিরবন্দর উপজেলা রাণীর বন্দরে  শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়
ছবি: মোঃ আতিউর রহমান

দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ

ইছামতি সামাজিক উন্নয়ন সংঘের আয়োজনে নজরুল পাঠাগার ও ক্লাবের সহযোগিতায় শীতার্তদের মাঝে উষ্ণতার পরশ ছড়িয়ে দিতে ১০০০ কম্বল বিতরণ (২০২৫) অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগের অধ্যাপক শাহ্ শামীম আহমেদ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব রশিদুল ইসলাম,জিএম, সোনালী ব্যাংক পিএলসি জনাব রইসুল আজম, সভাপতি নজরুল পাঠাগার ও ক্লাব, সুমন আহমেদ উপজেলা কৃষি অফিসার,জলঢকা নীলফামারী,সজীববিশ্বাস, পরিচালক সেমাফোর লিমিটেড, সহকারী শিক্ষক মাসুদুর রহমান, সহকারী শিক্ষক জুলফিকার সোবহান দোলন, বিশিষ্ট ব্যবসায়ী শাহ শহীদ আহমেদ এনামুল টেলিকমের স্বত্বাধিকারী এনামুল হক, বিশিষ্ট ব্যবসায়ী শাহরিয়ার আহমেদ সবুজ, সহকারী শিক্ষক নুর আলম সিদ্দিকী নয়ন,আতিউর মনোয়ার হোসেন, আলামিন মুন্সী,মোঃ আনোয়ার হোসেন,আবু তাহের, শামসুজ্জামান সবুজ,ব্যাংক কর্মকর্তা পল্লব,ইছামতি ডিগ্রী কলেজের লাইব্রেরিয়ান মিজানুর রহমান মিজু,মশিউর রহমান,সহকারী শিক্ষক নুরুজ্জামান হক সহ আরো অনেকে। অনুষ্ঠানে উপস্থিত সকলের বক্তব্যে এলাকারবিত্তশালী ব্যক্তিদের শীতার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। ইছামতি সামাজিক উন্নয়ন সংঘের সম্মানিত সভাপতি অধ্যাপক শাহ শামীম আহমেদ ইছামতি নদীর অববাহিকায় সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন এবং কম্বল বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান