বগুড়ায় টিএমএসএস নার্সিং কলেজে প্রথম বর্ষের ক্লাস উদ্বোধন

বগুড়ায় টিএমএসএস নার্সিং কলেজে প্রথম বর্ষের ক্লাস উদ্বোধন
ছবিঃ এম এ খালেক খান

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ

বগুড়ার কৃতি সন্তান, দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ স্থানীয় ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের স্বাস্থ্য শিক্ষা সেক্টরের আওতাধীন পরিচালিত বগুড়ায় টিএমএসএস নার্সিং কলেজ কর্তৃক আয়োজিত ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে বিএসসি ইন নার্সিং পোস্ট বেসিক কোর্সের ১ম বর্ষের ছাত্র-ছাত্রীদের পরিচিতি সভা ও উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়েছে। নাসিং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গীতা রানী পাল এর সভাপতিত্বে ২১ জানুয়ারি বেলা ১১টায় টিএমএসএস নার্সিং কলেজের নতুন ভবনের গ্যালারিতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নার্সিং কলেজ ও ইন্সটিটিউট টিএইচএস এর উপদেষ্টা রাবেয়া বেগম। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত থেকে নানা দিক নির্দেশনা মূলক মূল্যবান বক্তব্য টিএমএসএসের উপনির্বাহী পরিচালক-২ রোটারিয়ান ডাঃ মোঃ মতিউর রহমান। সভায় অন্যদের মধ্যে টিএমএসএসের চিকিৎসা শিক্ষা-২ স্বাস্থ্য সেক্টর ডোমেইন প্রধান ডাঃ মোঃ আক্তারুজ্জামান, ডাঃ মোঃ আব্দুস সামাদ, উপ-পরিচালক, টিএইচএস ও টিএনসি এর সিনিয়র প্রভাষক সালেম এ রহিম প্রমুখ। সভার কার্যক্রম উপস্থাপনা ও পরিচালনা করেন টিএনসি মোঃ সাজ্জাদ হোসেন।

দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান