রাজাপুর বিএনপি সাধারণ সম্পাদকের পদ স্থগিত

রাজাপুর বিএনপি সাধারণ সম্পাদকের পদ স্থগিত
ছবিঃ মোঃ নাঈম আহমেদ

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম আকনের দলীয় পদ স্থগিত করেছে জেলা বিএনপি। সেই সঙ্গে তাকে বিএনপির সব কার্যক্রম থেকে বিরত থাকতে নির্দেশনা দেয়া হয়েছে। ঝালকাঠি জেলা বিএনপির ফেসবুক পেজে শনিবার (২৫ জানুয়ারি) বিকেল পৌনে ৪টায় পোস্ট দেয়া আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন ও সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ঝালকাঠি জেলা বিএনপি অধীন রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. নাসিম উদ্দিন আকনের দলীয় পদ ২৫ জানুয়ারি থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। একই সঙ্গে তাকে দলীয় সব কার্যক্রম থেকে বিরত থাকার জন্য নির্দেশনা দেয়া হলো। দলের সব পর্যায়ের নেতাকর্মীদের রাজাপুর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদকের (দলীয় পদ স্থগিত) সঙ্গে কোনো প্রকার যোগাযোগ রক্ষা না করার জন্য নির্দেশনা দেয়া হলো।
এব্যাপারে নাসিম আকন বলেন, ‘আমাকে শোকজ করা হয়েছিল। আমি তার জবাব দিয়েছি। এখন যদি আমার দলীয় পদ থেকে স্থগিত রাখার কোনো কারণ খুঁজে পাচ্ছি না।’

দৈনিক বিজয় নিউজ/ মোঃ নাঈম আহমেদ