মনোহরদীতে ২৯ নং উত্তর পীরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

মনোহরদীতে ২৯ নং উত্তর পীরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
ছবিঃ মোঃ এমরুল ইসলাম

দৈনিক বিজয় নিউজ মনোহরদী (নরসিংদী) প্রতিনিধিঃ

মঙ্গলবার(২৭ ফেব্রুয়ারি)বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলার খিদিরপুর ইউনিয়নে অবস্থিত ২৯ নং উত্তর পীরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি জনাব রুমা আক্তার এর সভাপতিত্বে,বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক,জনাব মাহ্ফুজা আক্তার এর সার্বিক দিক-নির্দেশনায়,কোমলমতি শিক্ষার্থীদের অংশগ্রহণে বার্ষিক ক্রীড়া ও  সাংস্কৃতিক অনুষ্ঠান অনুুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,খিদিরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও খিদিরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক,জনাব মাহবুবুর রহমান জামিল,উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন,খিদিরপুর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও অগ্নি সন্ত্রাসের আর্তনাত কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক,জনাব সাহাদাৎ হোসেন বাবুল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মনোহরদী উপজেলার শিক্ষা অফিসার,জনাব সোহরাব হোসেন ভূঁইয়া,বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক,জনাব রমিজ উদ্দীন খোকা,জুনাফি এগ্রো ইন্ডাস্ট্রি ও এএইচএস প্রাপার্টিজ লিঃএর চেয়ারম্যান,জনাব একেএম আমজাদ হোসেন,জনতা ব্যাংক পিএসসির প্রিন্সিপাল অফিসার,জনাব একেএম আল-হোসাইন সমীর,মনোহরদী উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক,জনাব আনোয়ারুজ্জামান মুকুল,খিদিরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পীরপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক,জনাব মাকসুদুল আলম মাসুম,খিদিরপুর ইউনিয়ন ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি,বীর মুক্তিযোদ্ধা,জনাব তোফাজ্জল হোসেন তোতা,খিদিরপুর ইউনিয়ন ৮ ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক,জনাব আবুল কালাম আযাদ কমল,খিদিরপুর ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের মেম্বার,জনাব মস্তোফা হোসেন।এছাড়াও এ সময় এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বক্তারা,কোমলমতি শিক্ষার্থী ও উপস্থিত অভিভাবকদের উদ্দেশ্যে দিক-নির্দেশনমূলক বক্তব্য প্রদান করেন এবং সবশেষে অতিথিবৃন্দ কোমলমতি শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

দৈনিক বিজয় নিউজ/ মোঃএমরুল ইসলাম