পাবনা প্রেসক্লাবে সাংবাদিক আনোয়ারুল হকের স্মরণ সভা অনুষ্ঠিত
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ
পাবনার বিশিষ্ট সাংবাদিক আনোয়ারুল হকের ষষ্ঠ মৃতবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৩০ জানুয়ারী সন্ধ্যা সাতটায় পাবনা প্রেসক্লাবের ভিআইপি মিলানায়তনে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব কর্তৃক আয়োজিত স্মরণ সভায় বক্তারা বলেন, ভাষা সৈনিক পাবনা ক্লাবের সাবেক সভাপতি ও প্রতিষ্ঠাতা সহ-সম্পাদক এম আনোয়ারুল হক ছিলেন সৎ ও নির্ভীক সাংবাদিক। তিনি দীর্ঘদিন দৈনিক ইত্তেফাকে কাজ করেছেন। তিনি ঐতিহাসিক ভাষা আন্দোলন ও ভুট্টা আন্দোলনসহ বিভিন্ন আন্দোলন সংগ্রামে নানাভাবে সম্পৃৃক্ত ছিলেন। সাংস্কৃতিক অঙ্গনে তাঁর রয়েছে অসামান্য অবদান। বক্তারা আরও বলেন, সাংবাদিকতা করতে গিয়ে তিনি কারাভোগ করেছেন। তবুও তিনি মাথা নত করেননি। বৃহস্পতিবার রাতে পাবনা প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতারের সভাপতিত্বে।স্মরণসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রয়াত সাংবাদিক আনোয়ারুল হকের স্মৃতিচারণ ও কর্মময় জীবনের উপর বক্তব্য দেন, পাবনা ডায়াবেটিক সমিতির সভাপতি বীরমুক্তিযোদ্ধা লায়ন বেবী ইসলাম, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর শিবজিত নাগ, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি, এনটিভি ও দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার এবিএম ফজলুর রহমান, সাবেক সম্পাদক, বাংলাভিশনের স্টাফ রিপোর্টার ও দৈনিক ইছামতির বার্তা সম্পাদক আঁখিনুর ইসলাম রেমন, প্রয়াত সাংবাদিক আনোয়ারুল হকের একমাত্র ছেলে সুশোভন হক টুটুল, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক ইছামতির প্রধান প্রতিবেদক ছিফাত রহমান সনম, সহ-সভাপতি, ইউএনবি ও দৈনিক নয়া দিগন্তের পাবনা প্রতিনিধি এসএম আলাউদ্দিন, যুগ্ম সম্পাদক ও দৈনিক ইছামতির ব্যবস্থাপনা পরিচালক মোখলেছুর রহমান খান বিপ্লব, অর্থ সম্পাদক, আরটিভি ও নিউ নেশনের পাবনা প্রতিনিধি আবুল কালাম আজাদ, ডেইলি অবজারভার করোসপন্ডেন্ট অ্যাসোসিয়েশানের জেনারেল সেক্রেটারী ও পাবনা প্রতিনিধি ড. নরেশ মধু, একুশে টেলিভিশন ও মানব জমিনের স্টাফ রিপোর্টার রাজিউর রহমান রুমী, পাবনা প্রেসক্লাবের প্রথম কল্যাণ সম্পাদক সিনিয়র সাংবাদিক শফি ইসলাম, ডেইলি মর্ণিং টাচের সম্পাদক এমজি বিপ্লব চৌধুরী, বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক ফরিদুল ইসলাম খোকন ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারন সম্পাদক ভাস্কর চৌধুরী প্রমুখ। এর আগে প্রয়াত সাংবাদিক আনোয়ারুল হকের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে পাবনায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক, বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের উপদেস্টা পরিষদের সদস্য ও আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের সাবেক পরিচালক মোঃ আঃ খালেক খান পিভিএম-সেবা ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেল।
দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান