ঢাকায় টিএমএসএস কর্তৃক কম্বল বিতরণ

ঢাকায় টিএমএসএস কর্তৃক কম্বল বিতরণ
ছবি: এম এ খালেক খান

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ

বগুড়ার কৃতি সন্তান, দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ স্থানীয় ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের স্বাস্থ্য সেক্টরের আওতাধীন পরিচালিত টিএমএসএসের উদ্যোগে এলাকার অসহায় ও সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। টিএমএসএসের ঢাকার প্রধান কার্যালয়ের কাজীপাড়াস্থ টিএমএসএস পরিচালিত টিএমএসএস মাসুদা মেটারনিটি হাসপাতালে গত বুধবার এ কম্বল বিতরণ করা হয়। প্রতি বছরের ন্যায় এ বছরও বিভিন্ন এলাকার অসহায় ও সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে টিএমএসএসের শীতবস্ত্র কম্বল বিতরণ অব্যাহত রয়েছে। টিএমএসএসের মাসুদা মেটারনিটি হাসপাতালের পরিচালক ড. ফাতেমা খাতুন রিমা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন পশ্চিম কাজীপাড়া বাড়ি মালিক সমিতির সভাপতি অবঃ পুলিশ সুপার মোঃ মতিউর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টিএমএসএসের উপনিবাহী পরিচালক মোঃ আব্দুল কাদের প্রাং। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে টিএমএসএসের উধ্বতন কর্মকর্তা, হাসপাতালের স্টাফ ও টিএমএসএসের বিভিন্ন পদমর্যাদর কর্মকর্তা, নানা শ্রেণির মানুষ, বহু গণ্যমান্য ব্যক্তি বর্গ, এলাকাবাসী, সুবিধা ভোগী মানুষ ও মিডিয়া কর্মী উপস্থিত ছিলেন।

দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান